আনন্দ উচ্ছাসে শ্রীমঙ্গল প্রেসক্লাবের ঈদ পূনর্মিলনী

March 29, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে আনন্দ উচ্ছাসে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের ঈদ পূনর্মিলনী।

রোববার ২৯ মার্চ রাত ৮টায় শহরতলীর হবিগঞ্জ সড়কের বাগান বাড়ি রেস্টুরেন্টে ঈদ পূনির্মলনী অনুষ্টানে ঈদের কোলাকোলি, আনন্দ আড্ডা, ফটোসেশন, খোশ গল্পে আনন্দ উচ্ছাসে মেতে উঠেন সাংবাদিকরা। এসময় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আফম আব্দুল হাই ডন, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ সালাউদ্দিন, কোষাধ্যক্ষ এহসানুল হক, সহ-সম্পাদক দপ্তর এম.মুসলিম চৌধুরী, কার্যকারী সদস্য শাকির আহমেদ, নূর মোহাম্মদ সাগর, আবুজার রহমান বাবলা, সাবেক সহ-সভাপতি মো. কাওছার ইকবাল, ইসমাইল মাহমুদ, সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ, সাবেক দপ্তর সম্পাদক এম এ রকিব, সদস্য সৈয়দ আমিরুজ্জামান, মো: সাইফুল ইসলাম. মামুন আহম্মেদ, মিজানুর রহমান আলম, ঝলক দত্ত, গোলাম কিবরিয়া জুয়েল, শাহাবউদ্দিন আহমেদ, আমজাদ হোসেন বাচ্চু, সুলতান মাহমুদ, শামসুল ইসলাম শামীম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও সাংবাদিক সুমন আহমেদ, মো. আলামিনসহ অন্যান্য অতিথিরা আনন্দ উৎসবে অংশগ্রহণ করেন।

পরে বাগান বাড়ি রেস্টুরেন্টের স্বত্যাধিকারী রোকম উদ্দিন দোলনের সৌজন্য রাতের খাবারে যোগ দেন সাংবাদিকরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com