শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে বিপন্ন তক্ষক ও ভুবনচিল উদ্ধার

March 31, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে বিপন্ন প্রজাতির একটি তক্ষক ও একটি ভুবনচিল উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

মঙ্গলবার ৩১ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে শহরের নতুনবাজার একটি ব্যবসা প্রতিষ্টানে তক্ষকটি দেখতে পেয়ে লোকজন এটিকে ধরার চেষ্টা করেন। এসময় এটি মূল্যবান প্রাণী এবং কোটি টাকা বিক্রি হয় বলে প্রচার করা হয়। তখন দোকানের মালিক শ্যামল দেব প্রাণীটিকে রক্ষা করতে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃপক্ষকে খবর দেয়। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে তক্ষকটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। এছাড়াও সোমবার রাতে যোগেন্্র পাল নামের এক ব্যবসায়ীর বাসা থেকে ঝড়ের কবলে পড়ে আহত একটি ভুবনচিলের চানা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা দেয় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃপক্ষ।

উদ্ধারের পর প্রাণী দুটিকে শ্রীমঙ্গলস্থ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com