অভাবনয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ শ্রীমঙ্গলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি : ‘অভাবনয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে|
বুধবার সকাল ১১টায় শ্রীমঙ্গলের নটরডেম স্কুল অ্যান্ড কলেজে-এ প্রতিযোগিতার আয়োজন করা হয়| উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলের উদ্যোগে এবং দুর্নীতি দমন কমিশন-এর সমšি^ত জেলা কার্যালয় হবিগঞ্জ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই আয়োজন সম্পন্ন হয়|
প্রতিযোগিতায় উপজেলার মোট ১৯টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে| প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় সেন্টমাথার্স স্কুল|
প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের হবিগঞ্জ সমšি^ত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ এরশাদ মিয়া|
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি শ্রীমঙ্গলের সভাপতি অধ্যাপক রফি আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শামসুন্নাহার পারভীন এবং নটরডেম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাদার প্রশান্তনি কোলাস ক্রুশ|
এছাড়া অনুষ্ঠানে কমিটির সাধারণ সম্পাদক আব্দুরর উপ তালুকদার, সহ-সভাপতি মোহাম্মদ ওয়াহিদু জ্জামান, সুচিত্রাধর, সদস্য মোঃ কাওসার ইকবাল, ˆসয়দ ছায়েদ আহমদ, হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, অয়ন চৌধুরী, উম্মে নাফিসা মাইমুনাহসহ বিভিন œশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাব করা উপস্থিত ছিলেন|
বক্তারা বলেন, সমাজ থেকে দুর্নীতি নির্মূলে শুধু আইন প্রয়োগ নয়, ˆনতিকতাও সচেতনতা বৃদ্ধিই সব চেয়ে গুরুত্বপূর্ণ| শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা ভবিষ্যতে একটি দুর্নীতিমুক্ত সমাজগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|



মন্তব্য করুন