সংস্কৃতি কেন্দ্র পাঠাগার এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কমলগঞ্জ প্রতিনিধি : কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আশ্রয় গ্রামে সৈয়দ জুনাব আলী-আনোয়ারা সংস্কৃতি কেন্দ্র ও পাঠাগার এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১০ এপ্রিল শুক্রবার আশ্রয়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান হয়।
মো: আব্দুল আজিজ চৌধুরীর সভাপতিত্বে ও পাঠাগার এর সাধারণ সম্পাদক সৈয়দ মোকাম্মেল আলী মুন্নার পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর টিলাগাঁও ইউনিয়ন শাখার সহ-সভাপতি মো: আব্দুল ওয়াদুদ চৌধুরী, টিলাগাঁও আজিজুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: গোলাম রব্বানী, টিলাগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক মো: জামাল আহমেদ, টিলাগাঁও ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য রিপা রানী দে, পাঠাগারের উপদেষ্টা জগদীশ চন্দ্র দে প্রমুখ।
সভা শেষে ২০২৫ সালের বইপাঠ প্রতিযোগিতা অংশগ্রহণকারীদে মধ্যে থেকে বিজয়ী ২০ জনকে পুরস্কার প্রদান করা হয়।



মন্তব্য করুন