কুলাউড়ায় হাজীপুর প্রাথমিক শিক্ষক স্মৃতি পরিষদের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও শিক্ষক সংবর্ধনা

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় হাজীপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক স্মৃতি পরিষদের ৩য় মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও অনুষ্ঠানে অবসরজনিত কারণে ৪ শিক্ষক আক্তারুজ্জামান, দীপালি রানী দত্ত, রত্না ভট্টাচার্য্য, প্রবীর চন্দ্র নাগকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
১৩ এপ্রিল সোমবার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজী আব্দুল গফুরের সভাপতিত্বে ও স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক জাকির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক প্রভাষক তফজ্জুল হোসেন নজরুলের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কানিহাটি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ খুরশীদ উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী তৈয়বুননেছা খানম সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, পতনউষার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদ, পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের অধ্যক্ষ মো: হানিফ, প্রভাষক আলাউদ্দিন কবির, ভূইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্তারুজ্জামান, হাজীপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক স্মৃতি পরিষদের সভাপতি সামছুল হক, পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্তা ভট্টাচার্য্য, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক সাইফুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগম, স্মৃতি পরিষদের সমাজকল্যাণ সম্পাদক বিদ্যুৎ পাল, ব্যবসায়ী আব্দুল ওদুদ চৌধুরী, আব্দুল দাইয়ান প্রমুখ।
উল্লেখ্য, ৩য় বারের মতো আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় হাজীপুর ইউনিয়নের ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ৫৬ ও ৫ম শ্রেণির ৮১ জন শিক্ষার্থী অংশ নেয় এবং তাদের মধ্য থেকে বৃত্তিপ্রাপ্ত ২৭ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়।



মন্তব্য করুন