কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের রাতব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ভূকশিমইল ইউনিয়ন শাখার আয়োজনে রাতব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৮ এপ্রিল হযরত ছাতাপীর (র.) ইবতেদায়ী মাদ্রাসার হল রুমে ভূকশিমইল ইউনিয়ন শাখার সভাপতি মো: আব্দুস সামাদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: আব্দুর রহিম তালুকদার এর সঞ্চালনায় উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: ইমাদ উদ্দিন তালুকদার।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার প্রদান মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ কবিরুজ্জামান নিজামী, সংগঠনের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক প্রভাষক মুরাদ আলম চৌধুরী, রাখালগঞ্জ দারুল কুরআন ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা কামরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মাওলানা ছালিক উদ্দিন।
প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন, মৌলভীবাজার জেলা শাখার সহ সাধারণ সম্পাদক, এম আফজাল হোসেন সাজু। বিশেষ অতিথি মৌলভীবাজার জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক এমরান হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইমরান আহমদ, কুলাউড়া উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ শামসুল ইসলাম, সাবেক সহ সভাপতি আব্দুস শুকুর সরকুম, মুহাম্মদ জামিল হোসেন, ভূকশিমইল ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা শাখার প্রচার সম্পাদক মেহেদী হাসান ইমন, কুলাউড়া উপজেলা শাখার প্রচার সম্পাদক আব্দুস শুকুর, সহ অফিস সম্পাদক মো. আব্দুল আজিজ, আবির আহমদ, ভূকশিমইল ইউনিয়ন শাখার সাবেক সহ সাধারণ সম্পাদক আবেদুল ইসলাম চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নিজাম উদ্দিন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন হাসান, উপজেলা শাখার দায়িত্বশীল আরিফ উদ্দিন, সেলিম আহমদ, মুহাম্মদ খয়রুল ইসলাম, ভূকশিমইল ইউনিয়ন শাখার সহ সভাপতি আবু সুফিয়ান, সহ সাধারণ সম্পাদক, মহি উদ্দিন শাহান, অর্থ সম্পাদক, আব্দুল্লাহ আল রাফি প্রমুখ।



মন্তব্য করুন