চাতলাপুর শুল্ক স্টেশনে যাত্রী হয়রানির অভিযোগ

April 26, 2026,

প্রনীত রঞ্জন দেবনাথ : কুলাউড়া উপজেলার চাতলা শুল্ক স্টেশনে বডার্র গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তোলেছেন এক যাত্রী।

২১ এপ্রিল ভারত থেকে ফেরার পথে বিজিবি সদস্যরা বর্ডারে তার পাসপোর্ট ও মালামাল আটকে দেয়। পরে পাসপোর্ট ফেরত দিয়ে মালামাল জব্দ করে কাস্টমস বিভাগে হস্তান্তর করে। এঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে আইনী পদক্ষেপ গ্রহণের কথা বলেন ভারত ফেরত যাত্রী বিকি সাহা।

বিকি সাহা অভিযোগে জানান, আমার ব্যবসায়িক কাজে গত ৬ এপ্রিল ভারতে যাই। তারপর ২১ এপ্রিল বাংলাদেশে আসি। আসার সময় আমার পরিবারের ব্যবহারের জন্য কিছু মালামাল কিনে নিয়ে আসি। ফেরার পথে ভারতে ইমিগ্রেশন ও বিএসএফ চেকিং শেষ করে বর্ডার অতিক্রম করার পরই বিজিবি আমার সকল মালামাল, পাসপোর্ট ও মোবাইল জব্দ করে আমাকে চলে যেতে বলে। পরে আমি কথাবার্তা বলার পর বিজিবি আমার পাসপোর্ট ফেরত দেয়। তবে আমার একটি মোবাইল ও মালামাল ফেরত দেয়নি। তিনি আরও বলেন, আমার সাথে কোন অবৈধ মালামাল ছিল না। তবে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক আমাকে হয়রানি করা হয়েছে।

এ ব্যাপারে বিজিবি ৪৬ ব্যাটেলিয়নের সিইও লে: কর্ণেল আসিফ মাহমুদ বলেন, রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী একজন লোক বছরে তিন বার ভারতে যেতে পারেন। ওই লোক একাধিকবার ভারতে যাতায়াত করেছে এবং নিয়ম বহির্ভুত অবৈধ মালামাল নিয়ে আসে। আমরা তাকে মালামালসহ আটক করি। তবে প্রথম বারের মতো বিকি সাহাকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়ে মালামাল জব্দ করেছি। মালামালগুলো কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে।

চাতলাপুর শুল্ক স্টেশনের কাস্টমস কর্মকর্তা মঙসাচিং মারমা জানান, আমাদের কাছে আসলে মালামালের বিষয়ে ট্যাক্স আদায় করে ছেড়ে দিতাম। তবে বিজিবি মালামাল জব্দ করে আমাদের কাছে জমা দিয়েছে। মালামালের বিষয়ে আমরা নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেবো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com