শ্রীমঙ্গলে ‘শাপলাবাগ’ এলাকায় অভিযান : শীর্ষ স/ন্ত্রা/সী রুয়েল মিয়াসহ ৫ জন গ্রে/ফ/তার, স্বস্তি ফিরছে জনমনে

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল উপজেলার শাপলাবাগ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শীর্ষ সন্ত্রাসী রুয়েল মিয়া ওরফে মোস্তফা (২৬) সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রুয়েল মিয়া শাপলাবাগ, সোনার বাংলা রোড ও রেলস্টেশন এলাকায় একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র গড়ে তোলে। তার নেতৃত্বে চক্রটি স্থানীয় মানুষ ও শ্রমজীবীদের ওপর বিভিন্নভাবে নির্যাতন ও চাঁদাবাজি চালিয়ে আসছিল।
১২ এপ্রিল রাতে শাপলাবাগ রেলওয়ে এলাকায় সিএনজি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি লুৎফর রহমানকে মারধর করে গুরুতর আহত করা হয়। এ ঘটনার পর থেকেই রুয়েল মিয়া আত্মগোপনে চলে যায়।
পরবর্তীতে শ্রীমঙ্গল থানা পুলিশ র্যাব-৯ ও র্যাব-১০ এর সহযোগিতায় অভিযান চালিয়ে ২৩ এপ্রিল ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকা থেকে রুয়েল মিয়া ও তার সহযোগী রাশেদ মিয়া (২৬) সহ মোট পাঁচজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রুয়েল মিয়ার বিরুদ্ধে শ্রীমঙ্গলসহ বিভিন্ন থানায় ১০টি মামলা এবং রাশেদ মিয়ার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া, একই ঘটনায় এর আগে আরও ৬ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য করুন