হিফজুল কুরআন প্রতিযোগিতায় ইসলামপুর হাফিজিয়া মাদরাসার সাফল্য

May 2, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে জেলা পর্যায়ে অনুষ্ঠিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় ইসলামপুর হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। প্রতিযোগিতায় মাদরাসার শিক্ষার্থীরা ১ম, ২য় ও ৩য় স্থান লাভ করে জেলার সেরা হওয়ার গৌরব অর্জন করে।

জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আলেম-উলামা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মাদরাসার প্রধান শিক্ষক ও কমিটির লোকজন  শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।

ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। সংশ্লিষ্ট সবাই শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং প্রতিষ্ঠানটির সার্বিক উন্নতি কামনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com