আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও সংবর্ধনা

শ্রীমঙ্গল প্রতিনিধি : আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার ৬ জুন শ্রীমঙ্গল উপজেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক মো: নাছির আহমেদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব উত্তম রায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহকারী পরিচালক মো: আবেদ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: মাহমুদুল আলম মান্না।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মোঃ আবেদ আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য এম এ করিম, ফকরুল আহম্মেদ, শাহ্ মসুদ আহমেদ, শিবলু আহমেদ নোমান, আব্দুস সামাদ, হাবিবুর রহমান মধু, শাহানা বেগম, সাদ্দাম হোসেন, হাবিবুর রহমান মাফি, মিমু বারই প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, তৃণমূল পর্যায়ে মানুষের অধিকার সচেতনতা বৃদ্ধি করতে সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সুসংগঠিতভাবে মানবাধিকার কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।



মন্তব্য করুন