কুলাউড়ায় হাকালুকি হাওরে ১৪ জেলেকে জরিমানা
June 10, 2026,

এস আর অনি চৌধরী : কুলাউড়ায় হাকালুকি হাওরে অবৈধ মৎস্য আহরণ রোধে মোবাইল কোর্টের অভিযানে ১৪ জনকে ৪৯ হাজার জরিমানা করা হয়েছে।
বুধবার ১০ জুন বিকেলে মোট ১৪টি মামলায় এ অর্থদণ্ড আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আনিসুল ইসলাম। তাকে সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদ এবং থানা পুলিশের সদস্যরা।
অভিযানে অবৈধভাবে মাছ শিকারের দায়ে ১৪ জনকে অভিযুক্ত করা হয়। এ সময় ৫টি বেড়জাল (প্রায় ৪ হাজার মিটার), ৩ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ হাজারটি মেজিক চাই জব্দ করে বিনষ্ট করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আনিসুল ইসলাম জানান, হাকালুকি হাওরের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য করুন