মৌলভীবাজার জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

June 18, 2026,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার ১৭ জুন শ্রীমঙ্গল রোডস্থ গিয়াসনগরের নিতেশ্বর এলাকায় অবস্থিত এম সাইফুর রহমান কনভেনশন হল-এ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক পরিস্থিতি এবং জেলার উন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সমাজকল্যাণ মন্ত্রী  ডা. জে এম জাহিদ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের  হুইপ জি কে গউছ, এমপি, মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

সভায় দলকে আরও সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং জনগণের প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। জেলা বিএনপির নেতৃবৃন্দ এ সময় প্রধানমন্ত্রীর কাছে জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ক প্রস্তাবনা তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com