অসুস্থ খালেদা রব্বানীকে দেখতে বাসায় গেলেন প্রধানমন্ত্রী

June 18, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সফরকালে অসুস্থ খালেদা রব্বানীকে তাঁর বাসভবনে গিয়ে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি খালেদা রব্বানীর শারীরিক অবস্থার বিষয়ে জানতে চান এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

বুধবার ১৭ জুন বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ভার্চুয়াল মাধ্যমে দেশের ২০টি জেলায় ‘ফ্যামিলি কার্ড’-এর ৩য় পর্যায়ের বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে শহরের শাহ মোস্তফা সড়কস্থ খালেদা রব্বানীর বাসভবনে দেখতে যান তিনি। প্রধানমন্ত্রীর আগমনে পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগে পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রা বলেন, অসুস্থ ব্যক্তির খোঁজখবর নিতে প্রধানমন্ত্রীর এই সফর মানবিকতা ও সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com