আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

July 11, 2026,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণ, নিরাপত্তা এবং দ্রুত বন্যা পরিস্থিতির উন্নতি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসা কমপ্লেক্সে আয়োজিত এ দোয়া মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর শাখার সভাপতি শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমী, শাখার সাধারণ সম্পাদক মাওলানা শাহ মোহাম্মদ আবদুল জলিল, ৮ নং ওয়ার্ড সেক্রেটারি হিফজুর রহমান, সহ সভাপতি মোহাম্মদ আবদুল মজিদ, মুহাম্মদ ইয়াওর আলী, মুহাম্মদ আবদুর রশিদ, আবদুল বাছিত, আবু বক্কর, রিপন মিয়া, মখলিছ মিয়া, মারুফ মিয়া, প্রমূখ।  স্থানীয় আলেম-উলামা, সংগঠনের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে পবিত্র কুরআন তিলাওয়াত, এবং সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ মুনাজাত করা হয়।

দোয়া মাহফিল নেতৃবৃন্দ বলেন, পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং সমাজের বিত্তবানদের মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

দুর্যোগের এই সময়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। মহান আল্লাহ তাআলা যেন বন্যাকবলিত মানুষের কষ্ট দূর করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com