কুলাউড়ায় রাতের আঁধারে দু’শতাধিক গাছ কাটার অভিযোগ

এইচ ডি রুবেল : কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পুষাইনগর গ্রামে রাতের আঁধারে বাগানের বিভিন্ন প্রজাতির ২ শতাধিক গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা।
৮ জুলাই বুধবার রাতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এঘটনা ঘটে। এব্যাপারে শুক্রবার ১০ জুলাই রাতে কুলাউড়া থানায় ৪ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, পুৃৃৃষাইনগর গ্রামের মৃত সুধাংশু চন্দ্র দেবের পুৃৃত্র মিলন চন্দ্র দেব (৫৫), অপু চন্দ্র দেব (৫০), অজয় চন্দ্র দেব (৪৬), এবং মিলন চন্দ্র দেবের স্ত্রী লিপন দে (৪৫) এর সাথে আমার স্বামী মো: ফয়জুর রহমান ফুলের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে।
মোছা: রেহেনা বেগম জানান, কুলাউড়া উপজেলার মৌজা: মীরশংকর, জে এল নং- ৬৭, খতিয়ান নং- ৮৪১ গং, দাগ নং- ৬৯৮৪, ৬৯৮৫, উভয় দাগে ৪১ শতক তপশীল বর্ণিত ভূমির ভিপি মামলা (মোকদ্দমা নং- ০১/৮৪-৮৫) মুলে খাজনাদি পরিশোধ করে মালিক ও দখলদার। ভূমির উপর ৫ বছর আগে আকাশি ও বিভিন্ন প্রজাতির গাছ রোপন করি এবং ভোগ ব্যবহার করছি।
আমাদের বাড়ী পার্শ্ববর্তী ভূমি আমার স্বামী মো: ফয়জুর রহমান ফুল ২০২৩ সনে খরিদ করার নিমিত্তে মিলন চন্দ্র দেব, অপু চন্দ্র দেব, অজয় চন্দ্র দেব বিবাদীগনের নিকট বিভিন্ন ধাপে বিক্রয়মূল্য ৩ লক্ষ টাকার মধ্যে ২ লক্ষ টাকা দেব দুলাল চৌধুরী প্রদীপ ও কুটি মিয়ার সম্মুখে পরিশোধ করেন। ২০১৩ সনের ২৮ আগস্ট অপু চন্দ্র দেব ও অজয় চন্দ্র দেবের অংশীয় ভূমি রেজিষ্ট্রী করতে গেলে তাদের উত্তরাধিকারী সনদে জটিলতার কারণে রেজিষ্ট্রি স্থগিত হয়।
পরবর্তীতে বিবাদীগণ তাদের ভূমি বাটোয়ারা করে রেজিষ্টী করে দিবে বলে তারিখের পর তারিখ করে নানান টালবাহানা শুরু করে। একপর্যায়ে বিবাদীগণ উক্ত ভূমি ক্রয় বাবদ টাকা ফেরত দিবে না এবং ভূমিও দিবে না- এই নিয়ে বেশি বাড়াবাড়ি করলে ভূমি দখলসহ আমাদেরকে প্রাণে হত্যার হুমকি দেয়। তারই ধারাবাহিকতায় গত ৮ জুলাই রাতে আমাদের মালিকানা ভূমিতে থাকা প্রায় ২০০টি ছোট, বড়, মাঝারি সাইজের গাছ কেটে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন করে।
পরের দিন খবর পেয়ে আমার বাড়ীতে গিয়ে গাছ কাটা দেখতে পাই। এসময় বাড়ীতে গেলে আসামিরা আমাকে প্রাণে হত্যার হুমকি দেয়। বিষয়টি তাৎক্ষণিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবগত করি এবং কুলাউড়া থানায় অভিযোগ (জিডি নং: ৫৪১) দায়ের করি।
এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল সরেজমিন তদন্তকালে গাছ কাটার সত্যতা পাওয়া যায়। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য করুন