কুলাউড়ায় সেলিম আল দীন জাতীয় চিত্রাংকন প্রতিযোগিতা সম্পন্ন

August 6, 2017,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া নাট্যাচার্য্য সেলিম আল দীন এর জন্ম বার্ষিকি উপলক্ষে সারা দেশের ন্যায় জাতীয় চিত্রাংকন প্রতিযোগিতা ২০১৭ সম্পন্ন হয়েছে।
৪ আগষ্ট শুক্রবার সকাল ১১ ঘটিকায় কুলাউড়া মাগুরাস্থ চারুহাট চিত্রাংকন একাডেমির আয়োজনে এবং বাংলাদেশ গ্রাম থিয়েটার ও শিশু সংগঠন ভোর হােল এর সহযোগিতায় একাডেমি প্রাঙ্গনে উক্ত চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এতে চার টি বিভাগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য প্রতিযোগি অংশ গ্রহণ করে। প্রতিযোগিদের মধ্যে থেকে প্রতি বিভাগে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন কারীদের হাতে সনদ তোলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ইয়াকুব তাজুল মহিলা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আবু জাফর সাদেক আমেনা আক্তার, আকাশ ধর, চিত্রাংকন একাডেমির পরিচালক জিয়াউল হক জিয়াসহ অভিভাবকবৃন্দ।
উল্লেখ্য, আগামি ৮ আগস্ট মঙ্গলবার জেলা পর্যায়ে উপজেলা থেকে বিজয়ী প্রতিযোগিরা অংশ নিবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com