কুলাউড়ায় কর্মজীবী ল্যাকটেটিং মায়েদের স্বাস্থ্যসেবা ও ভাতা বিতরন

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসুচীর আওতায় গর্ভবতী ও দুগ্ধদায়ী মায়েদের স্বাস্থ্যসেবা ও সহায়তা ভাতা বিতরন করা হয়েছে। কুলাউড়া উপজেলা জনমিলনকেন্দ্রে ১৭ আগস্ট বৃহস্পতিবার উপজেলার ৩ শতাধিক মায়েদের মধ্যে ৯ লাখ টাকার ভাতা বিতরন করেন এমপি মোঃ আব্দুল মতিন। ইউএনও চৌঃ মোঃ গোলাম রাব্বীর সভাপতিত্বে ও শিক্ষিকা কুসুম কলির পরিচালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, পৌর মেয়র শফি আলম ইউনুছ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা (ভারঃ) ডাঃ জাকির হোসেন,উপজেলা পঃপঃ কর্মকর্তা মধু সুধন পাল চৌধুরী, এমওএমসিএইচ ডাঃ সুলতান আহমদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, অগ্রনী ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দে। অনুষ্টানে উপজেলার ৩০০ জন মায়েদের জনপ্রতি ৩ হাজার টাকা ও স্বাস্থ্য সামগ্রী বিতরন করেন প্রধান অতিথি এমপি মোঃ আব্দুল মতিন।



মন্তব্য করুন