কুলাউড়ায় জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত

August 20, 2017,

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া জাতীয় পার্টি (জাপা) উপজেলা কমিটির উদ্দ্যোগে
১৮ আগস্ট শুক্রবার সন্ধ্যায় এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। কুলাউড়া ষ্টেশন চৌমুহনাস্থ বশির প্লাজার অস্থায়ী কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এম লুৎফুল হক এর সভাপতিত্বে ও সদস্য সচিব এএসএম সিদ্দিক আহমদ লোকমান এর পরিচালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক যথক্রমে মুহিবুল কাদির চৌধুরী পিন্টু, আজির উদ্দিন, মোঃ বশির মিয়া, মবশ্বির আলী, আমজাদ মিয়া, সদস্য হাজির আলী, আকমল হোসেন, মোঃ কয়ছর মিয়া, শেখ আশরাফ উদ্দিন, আব্দুল ওয়াহিদ ফুল, মোঃ হারুনুর রশিদ, সাইদুল ইসলাম পাখি প্রমুখ।
সভায় বক্তারা বলেন বিগত জাতীয় সংসদ নির্বচনে যে ভাবে জাতীয় পার্টি (মৌলভীবাজার-২) কুলাউড়া আসনে প্রার্থী দিয়েছিলো আগামী দিনে একই ভাবে এ আসনে দলীয় প্রার্থী দেয়ার জন্য নেতা কর্মীরা জোর দাবী করেন। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে পকেট কমিটি না দিয়ে সম্মেলোনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব গঠনের আহবান করা হয়।  বর্ধিত সভায় আগামী ১মাসের মধ্যে উপজেলার সকল ইউনিয়ন কমিটি গঠন করে উপজেলা সম্মেলোনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। অনুষ্টানে উপজেলা, পৌর ও সকল ইউনিয়ন কমিটির জাতীয় পার্টির নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com