জেলা আওয়ামীলীগের ২৮ অক্টোবরের কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন মোঃ ফিরোজ

October 19, 2017,

স্টাফ রিপোর্টার॥ আসন্ন জেলা আওয়ামীলীগের কাউন্সিলে সভপতি পদে প্রার্থী হচ্ছেন চলমান জেলা কমিটির সিনিওয় সহ সভাপতি সাবেক মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফিরোজ। আগামী ২৮ অক্টোবর দলের জেলা সম্মেলনে কাউন্সিলে তিনি সভাপতি পদে প্রার্থী হচ্ছেন বলে জানিয়েছেন। মোঃ ফিরোজ ছাত্র জীবন থেকেই তিনি জাতীর জনক বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। এরপর থেকেই তৃণমূলের নিবেদীত প্রাণ নেতাকর্মীদের ভালোবাসায় এখনো দলের একজন কর্মী হয়ে কাজ করে যাচ্ছেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন দলের নেতাকর্মীদের ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে দলের জন্য কাজ করছি। তাদেরই অনুরোধে আমি জেলা আওয়ামীলীগের সভাপতি পদে প্রার্থী হচ্ছি। আমি জাতীর জনকের সুযোগ্য কন্যা ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর, উন্নয়নের রুপকার জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমি কাজ করতে চাই। এ জেলায় দলের সাংগঠনিক কাজকে আরো এগিয়ে নিতে চাই। নেতাকর্মীদের সাথে নিয়ে তাদের সহযোগীতায় দলের একজন কর্মী হয়ে এ জেলায় দলের ঝিমিয়ে পড়া সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করতে চাই। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে এবং এদায়বদ্ধা থেকেই দলের সার্বিক উন্নয়নে এবং দলের কার্যক্রমকে আরো সুসংহত ও সুসংগঠিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছি নেতাকর্মীদের ইচ্ছায়। বাকীটুকু আল্লাহর ইচ্ছা। প্রিয় নেত্রী, দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দলের নেতাকর্মীরা যদি আমাকে যোগ্যমনে করে সে সুযোগ দেন তাহলে অবশ্যই দলের একজন নিবেদীত কর্মী হয়ে সকলকে সাথে নিয়ে এ জেলার দলের সাংগঠনিক অবস্থা আরো শক্তিশালী করব ইনশাআল্লাহ।
জানা যায় মোঃ ফিরোজ ১৯৪৫ সালের ৩০ শে জুন জেলার সদর উপজেলার কচুয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা মৃত মৌলভী মোঃ সিদ্দেক ও মাতা মৃত হাসনা বেগম। ২ ভাই ও ২ বোনের মধ্যে তিনি সবার ছোট। ব্যক্তিগত জীবনে তিনি ১ ছেলে ২ মেয়ের জনক। বর্ষীয়ান এ নেতা মৌলভীবাজার সরকারী কলেজ থেকে ¯œাতক পাশ করেন। মোঃ ফিরোজ বর্তমান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ১৯৬৬-৬৪ খ্রি: মৌলভীবাজার মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতির দ্বায়িত্ব পালন করেন। ১৯৬৬-৬৭ খ্রি: তিনি পুন:রায় মৌলভীবাজার মহকুমা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৬৯ খ্রি: তিনি প্রবাসে (যুক্তরাজ্য) গিয়ে স্বাধীনতা সংগ্রামের Wales Bangladesh Action  কমিটির সাধারণ সম্পাদক হিসেবে মুক্তিযুদ্ধের স্বপক্ষে কাজ করেন। Wales (UK)  থেকে ১৩ সদস্য বিশিষ্ট ব্যক্তিবর্গ নিয়ে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য ব্রিটিশ পার্লামেন্টের সামনে “হাংগার স্ট্রাইক” করেন। যা সে সময়ে বিভিন্ন মিডিয়ায় গুরুত্বসহকারে প্রচারিত হয়। তিনি Wales (UK) আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে আওয়ামীলীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে গুরু দ্বায়িত্ব পালন করেন। ১৯৭৩ খ্রিঃ মৌলভীবাজরার মহকুমা পরবর্তীতে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৯ খ্রিঃ মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সদস্য ও ১৯৯৮ খ্রিঃ মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং ২০০৭ খ্রিঃ হতে বর্তমানে সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করছেন এবং সংগঠনের সকল সাংগঠনিক কাজ একজন নিবেদীত কর্মী হিসেবে চালিয়ে যাচ্ছেন। তিনি এ জেলায় নিজের দলকে নিয়ে দেখা তার এই প্রত্যাশা ও স্বপ্ন বাস্তবায়নে তিনি সম্মানিত দলের নিবেদীত প্রাণ নেতাকর্মীসহ সর্বস্থরের মানুষের দোয়া ও আর্শিবাদ চান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com