জেলা আওয়ামীলীগের আসন্ন কাউন্সিলে সাধারণ সম্পাদক পদ প্রার্থী এমএ রহিমের মতবিনিময়

October 21, 2017,

স্টাফ রিপোর্টার॥  জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়া কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা আওয়ামীলীগ নেতা বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী এম এ রহিম (সিআইপি)। বৃহস্পতিবার ১৯ অক্টোবর রাতে শহরের বেঙ্গল চাইনিজ রেস্টুরেন্টে মৌলভীবাজার জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে তিনি ২৮ অক্টোবরের জেলা আওয়ামীলীগের সম্মেলন ও কাউন্সিল নিয়ে মতবিনিময় করেন এবং  আসন্ন কাউন্সিলে তিনি সাধারণ সম্পাদক পদে প্রার্থীতারও ঘোষণা দেন।  মতবিমিয় কালে  তিনি বলেন  ২৮ অক্টোবরের এই সম্মেলন সর্বাত্মক উৎসব মুখর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি এগিয়ে চলছে। ইতিমধ্যে নানা উপকমিটিও গঠন করা হয়েছে। সম্মেলন ও কাউন্সিল সফল করতে জেলার সকল শাখাও তাদের নানা সহযোগিতাও অব্যাহত রেখেছেন। এজন্য তিনি ব্যাক্তি পক্ষ থেকে দলের নিবেদীত প্রাণ তৃণমূলের এসকল নেতাকর্র্মীদের অভিনন্দন জানান।

তিনি আশা প্রকাশ করে বলেন ২৮ অক্টোবরের সম্মেলনে স্বত্বঃস্ফূর্তভাবে এজেলার সর্বস্তরের মানুষ ব্যাপকভাবে সামিল হবেন। এবং কাউন্সিলের মাধ্যমে দলের সম্মানিত নেতাকর্মীরা তাদের আগামীদিনের এজেলার কাঙ্খিত যোগ্য ও দক্ষ নেতৃত্ব নির্বাচিত করে জাতীর জনকের সুযোগ্য কন্যা ডিজিটাল বাংলাদেশ রুপকার জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন এমনটিই তিনি প্রত্যাশা ব্যাক্ত করেন।  মতবিমিয় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আব্দুল হামিদ মাহবুব,  সৈয়দ হুমায়েদ আলী শাহিন, এস.এম. উমেদ আলী, সৈয়দ মহসীন পারভেজ, তমাল ফেরদৌস দুলাল, মু.ইমাদ উদ দীন, সাইফুল ইসলাম. আফরোজ আহমেদ, সৈয়দ বয়তুল আলী,মোস্তাক চৌধুরী, আবু হানিফ প্রমুখ। মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের বলেন তৃণমূলের নেতাকর্মীদের অনুরোধে তিনি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন। তিনি বলেন আমার ইচ্ছা দীর্ঘদিন থেকে এ জেলায় দলের ঝিমিয়ে পড়া সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে আমি দলের একজন নিবেদীত কর্মী হয়ে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনকার আহমেদ। এজন্য তিনি সকলের কাছে দোয়া ও সহযোগীতা চান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com