মৌলভীবাজারে কার-সিএনজি সংঘর্ষে আহত-৪

October 21, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে প্রাইভেট কার ও সিএনজি চালিত অটোরিক্সার মুখমুখি সংঘর্ষে সিএনজির চার যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার ২০ অক্টোবর বিকাল সাড়ে চারটার দিকে সদর উপজেলার শ্রীমঙ্গল সড়কের জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মৌলভীবাজার মুখি সিএনজি চালিত অটোরিক্সার সাথে বিপরিত দিক থেকে আসা দ্রুতগতির সাদা রঙের প্রাইভেট কারটির মুখমুখি সংঘর্ষ  হলে সিএনজি গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ ঘটনায় সিএনজি চালিত অটোরিক্সায় থাকা একজন অন্তসত্বা নারী সহ চার যাত্রি গুরুতর আহত হন। আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তবে তাৎক্ষনিক আহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলেও  আহতদের সেখানে পাওয়া যায়নি, তিনি বলেন বর্তমানে পুলিশ সিএনজি ও প্রাইভেট কারটিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com