মৌলভীবাজারে মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা

October 21, 2017,

ইমাদ উদ দীন॥ মৌলভীবাজারে মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা ২০অক্টোবর  শুক্রবার দুপুরে মৌলভীবাজার পৌরসভা হলরুমে সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজারের আয়োজনে অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব এর সভাপতিত্বে ও আহ্বায়ক বিশিষ্ট লেখক মোঃ আবু তাহের এর পরিচালনায় বক্তব্য রাখেন, আন্তর্জাতিক অর্থনীতিবিদ ও পরিবেশ বিজ্ঞানী ড. কাজী খলীকুজ্জামন আহমদ, পিকেএসএফ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. জসিম উদ্দিন, মৌলভীবাজার মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আজিজুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল হোসেন খান, নারী নেত্রী মায়া ওয়াহিদ, সৈয়দ মোশাহিদ আহমদ,মাওলানা মোফাজ্জল কলেজের অধ্যক্ষ মোঃ ইকবাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি রনজিত ভট্রাচার্য, সাধারণ সম্পাদক মিজানুর রহমান,জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন, সিনিয়র সাংবাদিক বকশি ইকবাল আহমদ, ডাঃ ছাদিক আহমদ,এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, খালেদ চৌধুরী, মাওলানা মুহিবুর রহমান,পৌর কাউন্সিলর শ্যামলী দাস  প্রমুখ। আলোচনা সভায় বক্তারা শিক্ষার গুণগত মানউন্নয়নে মৌলভীবাজারে মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গুরুত্বাআরোপ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com