মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

October 22, 2017,

স্টাফ রিপোর্টার॥ সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৭ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার ২২ আক্টোবর র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিিিট (বিআরটিএ)।

র‌্যালিটি সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিওর সহকারী পুলিশ সুপার রাশেদুল হক, বিআরটিএর সহকারী পরিচালক মুঃ. হাবিবুর রহমান, শ্রমিক নেতা সঞ্জিত কুমার দেব।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com