বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাংবাদিকদের সাথে মতবিনিময়

October 22, 2017,

মোঃ আবু হানিফ জাতীয়করণের লক্ষে ঘোষিত বেসরকারী কলেজের শিক্ষকদের জন্য প্রধানমন্ত্রীর অনুশাসন, নন-ক্যাডার ও জাতীয় শিক্ষানীতি ২০১০ এ বর্ণিত নির্দেশনা অর্ন্তভুক্ত করে বিধিমালা জারির দাবিতে কেন্দ্রী কর্মসূচীর অংশ হিসেবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

২২ অক্টোবর রবিবার মৌলভীবাজার সরকারি কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মৌলভীবাজার জেলা সভাপতি ও মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মুহিবুল ইসলামের সভাপত্বিতে লিখিত বক্তব্য রাখেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মৌলভীবাজার জেলা শাখার  সাধারন সম্পাদক প্রভাষক মো: আবু হানিফ, স্বাগত্য বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের উপাধক্ষ্য ড.ফজলুল আলী। লিখিত বক্তব্য বলা হয় র্বতমান সরকারের অন্যতম জনবান্ধব র্কমসূচি হচ্ছে উপজেলা র্পযায়ে একটি করে বেসরকারি কলেজ জাতীয় করণ করা,দেশে মোট ২৮৩ টি কলেজ কে জাতীয় করণ করা হচ্ছে। তার সাথে যুক্ত হতে চলছে জাতীয়করণের তালিকায় থাকা ৩২৫ টির মত বেসরকারি কলেজের শিক্ষকদের শিক্ষা ক্যাডারে আত্তীকরণের আশংকা । অতীতেও ক্যাডার সার্ভিস পরিপন্থী আত্তীকরণ করা  বিধিমালা ২০০০ এর মাধ্যমে জাতীয়করন করা কলেজ সমূহের শিক্ষকদের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে আত্তীকরন করা হয়েছে এবং হচ্ছে।

এ বিধিমালাটি সিভিল সার্ভিসের সকল ক্যাডারদের ক্ষেত্রে প্রযোয্য।  কিন্তু বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার কম্পোজিশন রুুলস ১৯৮০ ও বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রটুমেন্ট রুুলস ১৯৮১ পরিপ্রন্থী । বিধিমালা ২০০০ চলমান  থাকলে এ সকল কলেজের বিশ হাজার এর অধিক শিক্ষক শিক্ষা ক্যাডারে আত্তীকৃত হবেন । কিন্তু বিসিএস সাধারন শিক্ষা সমিতি শিক্ষা ক্যাডারে বেসরকারী কলেজ সমূহ জাতীয়করণ সহ অন্য যে কোন প্রক্রিয়া শিক্ষক আত্তীকরণ সর্মথন করে না। বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে  বলে আগামী ১৬ নভেম্বর এর মধ্যে জাতীয়করণের জন্য ঘোষিত বেসরকারি কলেজের শিক্ষকদের প্রধানমন্ত্রী কতৃক অনুশাসন,নন ক্যাডার ও জাতীয় শিক্ষানীতি ২০১০ এ বর্ণিত নির্দেশনা অর্ন্তভুক্ত করে বিধিমালা জারি করতে হবে। তা না হলে আগামী ১৭ নভেম্বর ঢাকায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি মহাসমাবেশ ডেকে কঠোর কর্মসূচি ঘোষনা করবে। আরো বলা হয় বিসিএস পরীক্ষায় যোগ্য বিবেচিত না হয়ে ক্যডার সার্ভিসে প্রবেশের যে কোন উদ্যোগ আমরা প্রতিহিত করব । লিখিত বক্তব্য  আরো বলা হয় ২০১০ সালের ৮ ডিসেম্বর মহান জাতীয় সংসদে জাতীয় শিক্ষা নীতি সর্বস্মতিক্রমে গৃহিত হলে আজও পর্যন্ত জাতীয় করণের কোন বিধিমালা বাস্তবায়িত হয়নি। আমরা মনে করি এ ধরণের কার্যক্রম জাতীয় সংসদ কে চরম অভজ্ঞা ও অবমাননার শামিল।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com