শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল
October 23, 2017,

মু. ইমাদ উদ দীন॥ মৌলভীবাজারে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিক গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট।

সোমবার ২৩ অক্টোবর সকালে মৌলভীবাজার এম সাইফুর রহমান ষ্টেডিয়ামে জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এ টুর্নামেন্ট উদ্বোধন করেন। জেলা প্রথমিক শিক্ষা অফিসার আব্দুল আমিমের সভাপতিত্বে জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ফুটবল টুর্নামেন্ট জেলার ৬টি স্কুল অংশ নেয়।



মন্তব্য করুন