যুবদল ও ছাত্রদল পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার॥ বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচীর অংশ হিসাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা যুবদল ও ছাত্রদল। মঙ্গলবার ২৪অক্টোবর দুপুরে শহরের কলেজ এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
জেলা ছাত্রদলের সিনিয়র নেতা আকিদুর রহমান সোহান, ইমামুল হক রিপন মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি পিপুল আব্দুল হাই, ছাত্রনেতা উসমান গনি পল¬ব,নিয়াজ খান, মামুন পারভেজ, সাদেকুর রহমান রাসেল,জসিম আহমেদ,ফয়সাল আহমেদ,মামুন আহমেদ,জনি আহমেদ, প্রমূখ। এদিকে জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মুজিবুর রহমান মজনুর নেতৃত্বে মোবারক হোসেনের পরিচালনায় আরেকটি মিছিল শহর প্রদক্ষিন করে। অপরদিকে বিক্ষোভ মিছিলটি শহরের টিসি মার্কেট এর সামন থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সেন্ট্রাল রোড ওয়েষ্টার্ণ প্লাজার সম্মুখে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মামুন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহবায়ক এ এম নিশাত, এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ, জেলা জিয়া মঞ্জের আহবায়ক মোনাহিম কবির, জেলা ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা সৈয়দ নেপুর আলী, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আফিয়ান আহমদ শিপু, জাকির হোসেন সাফিন, রাজন আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ রুবেল মিয়া, মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজু আহমদ, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহেদ আহমদ, মোঃ ইসহাক আহমদ রাহিন, রিপন মিয়া, থানা ছাত্রদল নেতা শাহ আলম, মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসাইন সাজু, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রকি, সেজিম, মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক দেলওয়ার, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক পাপন, ময়নুল, শাহান, আজগর, মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক হেলাল, মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্রদল নেতা আনোয়ার, থানা ছাত্রদল নেতা বাবলু, জামাল, তমাল, খুরশেদ, তাজুদ প্রমুখ।



মন্তব্য করুন