বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নিউজিল্যান্ড কমিটি গঠন

October 26, 2017,

স্টাফ রিপোর্টার॥ বঙ্গবন্ধু ছাত্র পরিষদ এর নিউজিল্যান্ড শাখার ৪ সদস্য বিশিষ্ট কমিটি ২৩ অক্টোবর সোমবার গঠন করা হয়েছে। কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি আসিফ জামান রুপম ও সাধারণ সম্পাদক সাকিব মজুমদারের স্বাক্ষরিত চিটিতে ইমাদুল ইসলাম ইমাদকে সভাপতি ও সাইমুল ইসলাম শাওনকে সাধারণ সম্পাদক করে ১ বছরের জন্য অনুমোদন দেন। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি পাপ্পু দেবনাথ, সাংগঠনিক সম্পাদক সায়েদ ওমর। চিঠিতে উল্লেখ করে বলা হয় আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য। বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) জাকের আহমদ (অপু) বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com