সাংবাদিক মুনজের আহমেদ চৌধুরীর সাথে পাতাকুঁড়ির পরিবারের চা চক্র

October 26, 2017,

স্টাফ রিপোর্টার॥ যুক্তরাজ্য প্রবাসী উদীয়মান তরুণ সাংবাদিক মুনজের আহমেদ চৌধুরীর সাথে ২৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে পাতাকুঁড়ির দেশ কার্যালয়ে চা চক্র অনুষ্ঠিত হয়। মুনজের চৌধুরী দেশে প্রায় মাসদিন অবস্থানের পর ২৮ অক্টোবর শনিবার যুক্তরাজ্যে গমন উপলক্ষে পাতাকুঁড়ির দেশ পত্রিকার উদ্দ্যোগে এই চা চক্রের আয়োজন করা হয়। চা চক্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাতাকুঁড়ির দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, পাতাকুঁড়ির দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার সৈয়দ মহসীন পারভেজ, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি দেওয়ান মুক্তাদির গাজি, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মু.ইমাদ উদ দীন, ঢাকা ট্রিবিউন এর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, সাংবাদিক আহমদ বখত চৌধুরী রতন, সাংবাদিক আব্দুল কাইয়ুম, দৈনিক মৌমাছি কন্ঠের স্টাফ রিপোর্টার তানভীর আরিফ আনজুম, এনটিভি ইউকে ও পাতাকুঁড়ির ক্যামেরা পার্সন মনজু চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com