সড়ক দূর্ঘটনায় নিহত ১

October 28, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ট্রাক-সিএনজি মুখোমুখী সংঘর্ষ জাবেদ আহমদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছে।
২৭ অক্টোবর শুক্রবার দুপুরে সদর উপজেলার মৌলভীবাজার-শেরপুর সড়কের কনকপুর সরকারি প্রাথমিক বিদ্যায়ের সম্মুখে এ লোমহর্ষক ঘটনাটি ঘটে। মৌলভীবাজার মডেল থানার এসআই মুজিবুর রহমান বলেন, শুক্রবার দুপুরে সিলেটগামী একটি ট্রাকের সাথে মৌলভীবাজারগামী একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়েমুচড়ে যায় ও সিএনজি যাত্রী জাবেদ আহমদ মারা যায়। আহত হয় ওই সিএনজি চালকও। নিহত জাবেদ সদর উপজেলার মনুমূখ ইউনিয়নের ঘোড়াখাল গ্রামের আব্দুল নুর এর পুত্র। শুক্রবার বিকেলে নিহতের লাশ মৌলভীবাজার ২৫০ শর্য্যা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা মডেল থানার ওই এসআই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com