জেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

October 28, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মৌলভীবাজার জেলা যুবদল।
২৭ অক্টোবর শুক্রবার রাত ৮টায় স্থানীয় একটি রেষ্টুরেন্টের হলরুমে কেক কেটে দলীয় নেতাকর্মীরা অনুষ্ঠানটি উদযাপন করেন।
জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মুহিতুর রহমান হেলালের সভাপতিত্বে ও পৌলযুবদলের সাধারণ সম্পাদক আনিছুজ্জামান বায়েছের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলার চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন বাদশা, আনকার আলী সুলেমান, সদর উপজেলা বিএনপির সভাপতি কাউন্সিলর আয়াছ আহমদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ গৌছুল হোসেন, পৌর যুবদলের সভাপতি সৈয়দ মমশাদ আহমদ সহ জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
অপরদিকে শুক্রবার বিকেল ৫টায় সিলেট রোডস্থ সোনারবাংলা হোটেলে এম এ মুহিতের নেতৃত্বে কেক কেটে দলীয় নেতাকর্মীরা অনুষ্ঠানটি উদযাপন করে।
কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের পূর্বে জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক এম এ মুহিতের সভাপতিত্বে ও নজরুল ইসলামের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় এম এ মুহিত বলেন- বিনা ভোটে স্বঘোষিত সরকারের পায়ের নীচে মাটি নেই। তাই তারা জাতিকে ধ্বংস করে নিজেরা আঙ্গল ফুলে কলাগাছ হচ্ছে। নবাব আকবরের বংসধররা আজ কোথায়, কি করছে? শাসকগোষ্টি তা ভুলে গেছে। আপনাদের পতন নিশ্চিত। যেকোন সময় পতন ঘটবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ষড়যন্ত্র চলছে। কিন্তু সরকারের সেই ষড়যন্ত্রকে রূকে দেবে জনগন। আপনাদের শেষ রক্ষা হবে না। বিচারের কাঠগড়ায় উঠতে হবে। তখন বুঝবেন কত ধানে কত চাল।
বক্তরা বলেন , বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়েছে। আরো বলেন- মামলা হামলা ও গ্রেফতারী পরোয়ানা জারী করে সরকারের পতন ঠেকানো যাবে না। আলোচনাসভায় বক্তব্য রাখেন, সুমন আহমদ, রায়হান, শাহজাহান, হাবিব, মিজান, মহসিন, জাবেদ, খচরু প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com