আকাশ পথে আসলেন সড়ক মন্ত্রী

October 29, 2017,

হোসাইন আহমদ॥ মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করতে ঢাকা থেকে আকাশ পথে শনিবার সকালে মৌলভীবাজার আসলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি ২৮ অক্টোবর শনিবার সকাল ১০ টা ৩৫ মিনিটে মৌলভীবাজার সাইফুর রহমান ষ্টেডিয়ামে ঢাকা থেকে অগত অন্যান্য নেতাদের নিয়ে হেলিকেপ্টারে অবতরণ করেন। এসময় মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ অতিথিদের স্বাগত জানান।
দীর্ঘ ৬ মাসে কয়েক দফা বন্যায় মৌলভীবাজার জেলার প্রধান সড়কসহ ছোট-বড় প্রায় সব সড়কগুলো ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। চরম দুর্ভোগের মধ্য দিয়ে এ অঞ্চলের ২০ লক্ষ মানুষ ভাঙ্গা রাস্তায় চলাফেরা করছেন। কিছু কিছু এলাকার সাথে এখনও শহরের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে মানবেতর জীবন যাপন করছেন এ জেলার বাসিন্দারা।
সম্মেলনের তারিখ নির্ধারণ হওয়ার পর এ জেলার বাসিন্দারা যখন জানতে পারলেন শনিবারে আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উপস্থিত থাকবেন। তখন থেকে তাদের মধ্যে আশা জেগে ছিল প্রধান অতিথি গাড়িতে চড়ে আসার সময় নিজ চোখে মৌলভীবাজারের ভাঙ্গা সড়ক গুলোর অবস্থা দেখে যাবেন এবং পরবর্তীতে ভাঙা সড়ক গুলোর উন্নয়নে কাজ করবেন। কিন্তু তাদের সেই আশা পূর্ণ হলো না। আশাই রয়েগেল। তিনি আসলেন আকাশ পথে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com