টাটা গাড়ীর শো-রুমের উদ্বোধন ও গ্রাহক সমাবেশ

October 30, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে নিটল টাটা গাড়ীর শো-রুমের উদ্বোধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২৯ অক্টোবর রাতে শ্রীমঙ্গল রোডের জগন্নাথপুরস্থ টাটা’র গাড়ীর শো-রুমে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমাদ এর সভাপতিত্বে ও এস এম মটরস এর চেয়ারম্যান সৈয়দ

মফচ্ছিল আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইউসুফ হোসেন, কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমদ, মিনিবাস মালিক সমিতির সভাপতি এমদাদুল হক চৌধুরী, আজিজুল হক সেলিম, শামিম আহমদ, আব্দুর রউফ ও জামাল মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com