সাজ্জাদুর রহমান ফাউন্ডেশনের উদ্যেগে ফ্রি চক্ষুশিবির অনুষ্ঠিত

October 30, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সফল ব্যবসায়ী  মরহুম আলহ্জ্ব সাজ্জাদুর রহমান ফাউন্ডেশনের উদ্যেগে ফ্রি চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। সাজ্জাদুর রহমানের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে চক্ষুশিবিরের আয়োজন করা হয়।
সোমবার ৩০ অক্টোবর শহরের পৌর এলাকার মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগীতায় ধরকাপনস্থ আলহাজ্ব সাজ্জাদুর রহমানের বাড়ির পাশে সকাল থেকে শুরু হয় দিনব্যাপি এই ফ্রি চক্ষুশিবির কার্যক্রম। ফ্রি চক্ষু শিবিরে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শিশু, নারী সহ বিভিন্ন বয়সী ছানিপড়া গরীব রোগী বাছাই করা হয়। শিবিরে বিনামূল্যে ঔষধ ও চশমা সরবরাহ সহ চোখের চিকিৎসা সেবা প্রদান করা হয়।


চক্ষুশিবির উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন শেষে প্রথান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, সাবেক সংসদ হোসনে আরা ওয়াহেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা এম,এ মুকিত, জেলা যুবলীগ নেতা সৈয়দ সেলিম হক, আয়োজক ইফতেকার আহমদ, পৌর বিএনপি নেতা মনোয়ার আহমেদ রহমান, স্কুল শিক্ষক স,ব,ম দানিয়েল প্রমুখ।
অনুষ্ঠানে সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব সাজাজাদুর রহমান পুতুলের প্রতি স্মৃতিচারণ করতে গিয়ে তারই প্রতিষ্ঠিত পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স,ব,ম দানিয়েল বলেন, মরহুম আলহাজ্ব সাজ্বাদুর রহমান ছিলেন একজন সৎ ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, তিনি মৌলভীবাজার পৌসভার চেয়ারম্যান থাকাকালিন সময়ে অত্যান্ত পরিচ্ছন্ন ভাবে পৌরসভা পরিচালনা করেছেন। ১৯৮০ সালে তাঁর একান্ত প্রচেষ্টার কারনেই মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয় নামে শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে উঠে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com