চাতলাপুর চা বাগানে শ্যালকের হাতে ভগ্নিপতি খুন ॥ শ্যালক আটক

November 28, 2017,

স্টাফ রিপোর্টার॥  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী চাতলাপুর চা বাগানে পারিবারিক বিরোধের জের ধরে শ্যালক দা দিয়ে কূপিয়ে হত্যা করলো তার আপন ভগ্নিপতিকে। মঙ্গলবার রাত সাড়ে সাতটায় চাতলাপুর চা বাগানের বাউরীটিলা শ্রমিক বস্তিতে এ ঘটনাটি ঘটে।

 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, পারিবারিক দাম্পত্য বিরোধে সম্প্রতি বাউরীটিলা শ্রমিক বস্তির স্মরণ বাউরী (৪৫) ও স্ত্রী লতিকা বাউরীর (৩৮) মাঝে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে শ্যালক শশধন বাউরী তার ভগ্নিপতি স্মরণ বাউরীকে দা দিয়ে কূপালে ঘটনা স্থলে নিহত হয়। ঘটনার পর এলাকার চা শ্রমিকরা ঘাতক শ্যালক শশধন বাউরীকে আটক করে কুলাউড়া থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু ইউছুফ ও কুলাউড়া থানার ওসি (তদন্ত)  বিনয় ভূষন রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ও এলাকাবাসীর হাতে আটক ঘাতক শশধন বাউরীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু ইউছুফ জানান, নিহতের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com