চ্যানেল এস ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ঈশিতা টেলিমিডিয়া পরিদর্শন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে এক সংক্ষিপ্ত সফরে এসেছেন ইউরোপের জনপ্রিয় বাংলা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশস্থ প্রডাকশন হাউস ঈশিতা টেলিমিডিয়ার চেয়ারম্যান মাহী ফেরদৌস জলিল।
২৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৩ ঘটিকায় ঢাকা থেকে হেলিকাপ্টার যোগে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এসে পৌঁছেন প্রবাসী মাহী ফেরদৌস জলিল। এ সময় মাহীর সাথে তাঁর দুই ছেলে সফর সঙ্গী ছিলেন। হেলিকাপ্টার থেকে নামার পর মাঠে চ্যানেল এসের বাংলাদেশস্থ প্রডাকশন হাউস ঈশিতা টেলিমিডিয়ার ব্যাবস্থাপনা পরিচালক নকুল দাশ,পরিচালকবৃন্দ ও কর্মকর্তা কর্মচারীরা ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
এ সময় চ্যানেল এসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের পিতা হাজী রইছ মিয়া উপস্থিত ছিলেন। পরে মাঠ থেকে শহরের শমসেরনগর রোডে অবস্থিত ঈশিতা টেলিমিডিয়া পরিদর্শন করেন মাহী ফেরদৌস জলিল। সেখানে সকল কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এরপর ঈশিতা টেলিমিডিয়া পরিদর্শন শেষে শিমূলতলা নিজ বাড়ীতে যান মাহী ফেরদৌস জলিল। ১৩ বছর ধরে সিলেট বিভাগ তথা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য সংস্কৃতি বিশ্ববাসীর কাছে তুলে ধরে দেশের ভাবমূতি উজ্জল সহ প্রবাসীদের সাথে সেতু বন্ধন তৈরী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চ্যানেল এস টেলিভিশন।



মন্তব্য করুন