৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ

ওমর ফারুক নাঈম॥ ‘পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি’ এই স্লোগান নিয়ে আগামী ৩০ ডিসেম্বর ২০১৭ থেকে ৪ জানুয়ারী ২০১৮ পর্যন্ত সারাদেশের ন্যায় মৌলভীবাজারে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন করবে পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
মঙ্গলবার ২৬ ডিসেম্বর দুপুরে মৌলভীবাজার ইপিআই ভবনের সম্মেলন কক্ষে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন নিয়ে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক একেএম আব্দুস সোবহান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুল ইসরাম। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ পার্থ সারতী দত্ত কানঙ্গ।
এছাড়াও মা ও শিশু ক্লিনিকের মেডিকেল অফিসার ডাঃ বিশ্বজিৎ ভৌমিক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল ইসলাম, সহকারি পরিচালক ডাঃ আব্দুল মান্নান, সাংবাদিক নজরুল ইসলাম মুহিবসহ বিভিন্ন সেবা প্রতিষ্ঠান ও এনজিওর কর্মকর্তারা বক্তব্য রাখেন।
সভায় জানানো হয়, পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০১৬ পতিপাদ্যের আলোকে মান সম্মত সেবা প্রদান, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতী গ্রহণে উদ্বুদ্ধকরণ, প্রাতিষ্ঠানিক প্রসব সেবা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সার্চিংয়ের জন্য মাঠ কর্মীরা নিরলস ভাবে কাজ করবে। এছাড়া জনবলসহ বিভিন্ন সংকট গুলোর অচিরেই নিরসন মাধ্যমে আগামী ৩০ ডিসেম্বর ২০১৭ থেকে ৪ জানুয়ারি ২০১৮ পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে সবার সহযোগীতায় পালন করা হবে।



মন্তব্য করুন