আন্তর্জাতিক শানে মোস্তফা মহা সম্মেলনে রাসুলে পাক (সা.)-এর ৪১তম বংশধর আসছেন

December 27, 2017,

স্টাফ রিপোর্টার॥ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন উপলক্ষে ‘জালালী কাফেলা-৩৬০’-এর মাসব্যাপী খতমে কুরআন শরীফ বুখারী শরীফ ও দুরুদ শরীফের কর্মসূচী শেষে ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার শাহ্জালাল (রহ.) ওয়েলফেয়ার ট্রাস্ট-এর উদ্যোগে মৌলভীবাজার কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে সকাল ১১টা হতে রাত ১১টা পর্যন্ত আন্তর্জাতিক শানে মোস্তফা মহা সম্মেলন অনুষ্ঠিত হবে। জেলার ৭টি উপজেলায় সম্মেলনকে সফল করার লক্ষে ইতিমধ্যে সকল প্রকার প্রচার-প্রচারণা সম্পূর্ণ করেছে সম্মেলন বাস্তবায়ন কমিটির ৩৬০ জন জালালী কাফেলার একটি টিম। প্রস্তুত করা হয়েছে কলেজ মাঠের বিশাল প্যান্ডেল। সম্মেলন সফল করার জন্য জেলার প্রতিটি উপজেলার সকল রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন সম্মেলন বাস্তবায়ন কমিটি। শানে মোস্তফা সম্মেলনে তাশরীফ আনবেন, রাসুল (সা.)-এর ৪১তম বংশধর ড. সায়্যিদ জামাল ছাক্বার আল হোসাইনী আশ’আবী আর রেফায়ী, প্রফেসর, গ্লোবাল ইউনিভার্সিটি, বৈরুত-লেবানন। আহলে বায়তে রাসুল (সা.) সায়্যিদ আল্লামা জুনাইদ আহমদ মাদানী, ভারত। আল্লামা শিহাবুদ্দীন চৌধুরী ফুলতলী। আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী। শায়েখ আহমদ তিজানী বিন ওমর, ঘানা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত তাকবেন, হযরত মাওলানা আব্দুল কাইয়ূম সিদ্দিকী, মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী, মাওলানা মুফতি শামছুল ইসলাম, মাওলানা বদরুজ্জামান রিয়াদ, মাওলানা মুফতি শাহ্ আলম। এছাড়াও দেশ-বিদেশের উলামায়ে কিরাম ও ইসলামী চিন্তাবীদগণ বক্তব্য রাখবেন। আন্তর্জজাতিক শানে মোস্তফা মহা সম্মেলনের সভাপতি মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান ও শাহ্জালাল ওয়েলফেয়ার ট্রাস্ট’র সভাপতি, হাফিজ মাওলানা আলাউর রহমান টিপু জানান, সম্মেলনের সকল প্রস্তুতি সম্পূর্ণ। ৩৬০ জনের বিশাল একটি কাফেলা মাসব্যাপী সম্মেলন বাস্তবায়নের জন্য কাজ করেছেন। আল্লাহ্ যেন তাদের কেদমতকে কবুল করেন। তিনি সকলের উপস্থিতি কামনা করছেন।

এ দিকে মাহফিল সফল করার লক্ষে বুধবার মৌলভীবাজার শহরে ট্রাক ও মোটরসাইকেল যোগে প্রচার মিছিল সম্পন্ন হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করলে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। মোবারক মাহফিলের সভাপতি আলহাজ্ব হাফিয আলাউর রহমান টিপু সহ সভাপতি হাফিয কাওছার আহমদ, মোস্তফা আহমদ, জাকির আহমদ জবলু, সেক্রেটারী ওয়ালিউর রহমান সানি সহ নেতৃবৃন্দ সর্বস্থরের আশিকে রাসুল ও ছাত্র জনতার উপস্থিতি কামনা করে মৌলভীবাজারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিক্র মিডিয়া ও সাংবাদিকবৃন্দের সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com