হাকালুকি সাহিত্য পরিষদের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

December 28, 2017,

কুলাউড়া প্রতিনিধি॥ ভূকশিমইলের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন হাকালুকি সাহিত্য পরিষদের উদ্যোগে ২১ ডিসেম্বর ভুকশিমইল স্কুল এন্ড কলেজে নবম, অষ্টম ও পঞ্চম শ্রেণীর ৩শতাধিক শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এসময় হল পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, স্কুলের অধ্যক্ষ আবুল মনসুর, সাবেক অধ্যক্ষ মাশুক আহমদ, সংগঠনের সভাপতি এম এস আলী, সহ-সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদ প্রমুখ।

মেধাবৃত্তি পরীক্ষায় ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক ও প্রাইমারী স্কুল ও মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com