প্রতিবেশগত সংকটাপন্ন বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিধিমালা ২০১৬ এবং জীববৈচিত্র্য আইন ২০১৭ বাস্তবায়নের লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
২৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে ও পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলামের পরিচালনায় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত সচিব

ড. সুলতান আহমেদ, বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক মোঃ ছালাহ্ উদ্দীন চৌধুরী। সিএনআরএস এর বিভিন্ন কার্যক্রমের উপর বক্তব্য রাখেন সিএনআরএস সিলেট রিজোনের রিজোনাল ম্যানেজার মাজহারুল ইসলাম জাহাঙ্গীর। বক্তব্য রাখেন প্রেসক্লাব সহ-সভাপতি আব্দুল হামিদ মাহবুব ও সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী সহ হাওর পারের বিভিন্ন এলাকা থেকে আসা সিএনআরএস সদস্য জনপ্রতিনিধিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোঃ গোলাম রাব্বী প্রমুখ।



মন্তব্য করুন