ফুলতলী ছাহেব কিবলা যে কাজ-কর্ম করে গেছেন তা নিঃসন্দেহে কল্যানমুলক -শায়েখ আহমদ তিজান, ঘানা

স্টাফ রিপোর্টার॥ পবিত্র ঈদে মীলান্নবী সা. উপলক্ষে আন্তর্জাতিক শানে মোস্তফা (সা.) মহাসম্মেলন উদযাপন করা হয়েছে। শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্ট মৌলভীবাজারের উদ্যোগে ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার শহরের কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
রাসুলে পাক সা. এর ৪১ তম বংশধর ড. সায়্যিদ জামাল ছাক্বার আল হোসানী আশ‘আরী আর রেফায়ী প্রধান অতিথীর বক্তব্যে বলেন
মীলাদ শরীফ দাড়িয়ে অতবা বসে পড়া জায়েজ। অনেকে বলে থাকেন দাড়িয়ে পড়া জায়েজ নয় ইহা সম্পুর্নূ ভুল। আমরা যা বলছি তা দললি ভিত্তিক এবং যুক্তিভিত্তিক বলছি।
তিনি আরো বলেন রাসুলের কাছে সাহায্য চাওয়ার জন্য দলিল কুরআন এবং হাদিসে রয়েছে। রাসুল কারীম (সা) বৃষ্টিকে উদ্দেশ্য করে বলেছন বৃষ্টি আমাদের জন্য সাহায্যকারী । তিনি যুক্তি দিয়ে বলেন বৃষ্টিকে যদি রাসুল সা. সাহায্যকারী বলতে পারেন তাহলে রাসুলের কাছে আমরা কেন সাহায্য চাইতে পারবো না।
ঘানা থেকে আগত শায়েখ আহমদ তিজানী বিন ওমর বিশেষ অতিথীর বক্তব্য বলেন
মীলান্নবী সা. উদযাপন মাহফিল যেনে খুশি হয়েছি। মীলাদুননবী পালন হচ্ছে রাসুলের প্রতি ভালবাসার প্রমান। রাসুলের ভালবাসা ব্যতিত কেউই বিচারদিনে পার হতে পারবেন না। তাই আল্লাহর রাসুল (সা) এর ভালবাসা সকলের জন্য জরুরী বা ফরজ। পৃথিবী সৃষ্টি ওয়ার একমাত্র কারন আল্লাহর রাসুল এবং তার ভালবাসা।
তিনি সকল শ্রোতাদেরকে ওলীদের সাথে থাকার আহ্বান জানিয়ে বলেন, আল্লাহর ওলীদের সাথে যারা থাকে বা চলে তারাও ওলী হয়ে যায়। এ পৃথিবীতে কম মানুষেই পাওয়া যায় যারা আল্লাহর ওলীদের অনুসরন করে চলেন।
আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ) সত্যিকারের একজন ওলী ছিলেন। তিনি যে সকল মিশন করে গেছেন তাহার সুনাম আমি সুদূর ঘানা থেকে শোনে তাহা অবলোকন করার জন্য আমি বাংলাদেশে এসেছি। আমি উনাকে আরিফ বিল্লাহ বা কামিল ইনসান হিসেবে আখ্যায়িত করি।আমি চাই সমস্ত পৃথিবীর মানুষ বাংলাদশে আসুক এবং দেখুক ফুলতলী ছাহেব কিবলা যে কাজ-কর্ম করে গেছেন তা নি:সন্দেহে কল্যানমুলক।
আল্লাহর রাসুল তবে মানুষ ছিলেন যা কুরআনে উল্লেখিত তবে তিনি আমাদের মতো মানুষ ছিলেন না। ঠিক তেমনি আউলিয়ান গন মানুষ কিন্তু আমাদের মতো নয়।
সকাল ১০ টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানের ধারাবাহিকতায় প্রথমে পবিত্র বোখারি শরীফ খতমের পর দুপুর ১টায় মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত করেন আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলার সুযোগ্য ছাহেবজাদা, শাহজালাল ডি ওয়াই কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কমর উদ্দিন।
দুপুর ২টায় ট্রাস্টের সভাপতি হাফিয আলাউর রহমান টিপুর সভাপতিত্বে, সহ সভাপতি হা.কাওছার আহমদ সাধারাণ সম্পাক ওয়ালিউর রহমান সানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন,আল্লামা শিহাব উদ্দিন চৌধুরী ফুলতলী, মাওলানা মুফতি শাহ আলম ঢাকা, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার মোহাদ্দিস মুহিবুর রহমান,মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলি, প্রভাষক মাওলানা আব্দুল আলীম, সিলেট দক্ষিণ সুরমা উপজলার ভাইস চেয়ার্যান ইমাদ উদ্দিন নাসিরী প্রমুখ।
অন্যন্যের মধ্যে উপ¯ি’ত ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলা আব্দুল কাইযুম সিদ্দিকি, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ জেলা বিএনপির সহ সভাপতি মৌলভী ওয়ালি সিদ্দিকি,জেলা আল ইসলাহ সভাপতি মাওলানা মুফতি শামসুল ইসলাম, ফয়জুল করিম ময়ূন, মো.আকিল উদ্দনি।



মন্তব্য করুন