গরিবের দুম্বার মাংস পেল বিত্তবানরা

হোসাইন আহমদ॥ গরীব ও এতিমের জন্য সৌদিআরব থেকে আসা দুম্বার মাংস ভাগভাটোরা করে নিলেন বিত্তবানরা। এতিম ও গরীবদের জন্য সদর উপজেলায় ৬৬ কার্টুন মাংস বরাদ্দ আসে। শুক্রবার ২৯ ডিসেম্বর জুম্মার নামাজের পর এগুলো বন্টন করা হয়।
একটি সূত্র জানায়, গরীব ও এতিমের জন্য সৌদিআরব থেকে আসা দুম্বার মাংস জেলা প্রশাসকের বাংলোতে ১, সদর এসিলেল্ডের বাসায় ১, ম্যাজিষ্ট্রেট কলোনিতে ১ এবং সার্কিট হাউসে ১, সদর উপজেলা চেয়াম্যানকে ২, মহিলা ভাইস-চেয়ারম্যানকে ১ এবং মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্যের পিএস শ্রীকান্ত দাসের হাতে ৩টি কার্টুন দেয়া হয়েছে।
বন্টনকারী ও সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা আজাদুর রহমান ও তার সহযোগী মিজান ১টি করে কার্টুন নিয়েছেন বলে সূত্র জানায়। উপজেলার চতুর্থ শ্রেণীর কর্মকর্তাদের দেয়া হয়েছে ২টি কার্টুন এবং সদর উপজেলা কোয়াটারের বাসাগুলোতেও দুম্বার মাংস বন্টন করা হয়েছে বলে সূত্র জানায়।
মাংস বন্টনকারী কর্মকর্তা জানান, ৬৬ কার্টুনে মধ্যে ১০টি ইউনিয়নে ৩টি কার্টুন করে এবং ২টি ইউনিয়নে ৪টি কার্টুন করে দেয়া হয়েছে। বাকী গুলোর মধ্যে ডিসি অফিসে ৬, মডেল থানায় ১, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারকে ২, সদর উপজেলা ষ্টাফদের ৬ ও সদর যুব উন্নয়ন কর্মকর্তা জসিম উদ্দিনকে ২টি কার্টুন দেয়া হয়েছে। বাকী ৮টি কার্টুন রিজার্ভ রেখেছি তাৎক্ষণিকভাবে কেউ আসলে দেয়া হবে।
খবর পেয়ে প্রতিবেদক বন্টনকারী কর্মকর্তার অফিসে গেলে তিনি প্রতিবেদককেও একটি কার্টুন নেয়ার অনুরোধ করেন। ডিসি অফিসে দুম্বার মাংস দেয়া হয়েছে এটা না লেখতে প্রতিবেদকের কাছে অনুরোধ করেন। এ সময় পৌর শহরস্থ জামেয়া আরাবিয়া ইসলামি মাদ্রাসার শিক্ষার্থী সৈয়দ মহসিন মাংস নিতে আসলে মাংস নেই বলে তাকে বিদায় করে দেয়া হয়।
এবিষয়ে বন্টনকারী ও সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা আজাদ রহমান বলেন, “ ইউএনও স্যার ছুটিতে থাকায় উনার সাথে যোগাযোগ করে এগুলো বন্টন করছি।



মন্তব্য করুন