শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

December 30, 2017,

আশরাফ আলী॥ মৌলভীবাজারে সামাজিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি’র আয়োজনে শুক্রবার ২৯ ডিসেম্বর সকালে সরকারি কলেজে জেলার সর্ববৃহৎ মেধা যাচাই পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা কেন্দ্রের প্রধান ও মৌলভীবাজার সরকারি কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবু হানিফের সার্বিক তত্ত্বাবধানে  সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়। মেধা যাচাই পরীক্ষায় জেলার বিভিন্ন প্রাথমিক, কিন্ডারগার্ডেন, মাদরাসা ও মাধ্যমিক স্কুলের ৩য় থেকে ১০ম শ্রেণীর প্রায় আড়াই হাজার পরীক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষা চলাকালীন সময়ে হল পরিদর্শন করেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মোঃ মিছবাউর রহমান, জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, বিশিষ্ট কলামিষ্ট ও দাঁড়াও পথিক গ্রন্থের লেখক সাদেক আহমদ, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ডাঃ ছাদিক আহমদ, কলামিষ্ট এডভোকেট মোহাম্মদ আবু তাহের, রুহেল আহমদ রাকিব, দৈনিক মৌমাছি কণ্ঠের সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন বোরহান উদ্দিন ইসলামিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, মহাসচিব জুবায়ের আলী আহমদ, সাংগঠনিক সচিব নাফিস ইমতিয়াজ চৌধুরী, অর্থ সচিব মোঃ নাজমুল হোসাইন, পরীক্ষা কমিটির নির্বাহী পরিচালক (সার্বিক) ও হল সুপার এম এ সামাদ, পরীক্ষা নিয়ন্ত্রক চৌধুরী মোঃ মেরাজ প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com