অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি’র আনন্দ ভ্রমন
December 30, 2017,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আনন্দ ভ্রমন সম্পন্ন হয়েছে।
শনিবার ৩০ ডিসেম্বর শ্রীমঙ্গলের ভূনবীস্থ ক্লোনেল টি এস্টেট আনন্দ ভ্রমনে যাত্রা করে সংগঠনের সদস্যরা। সংগঠনের সভাপতি আব্দুল কাদির মাহমুদের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজির উদ্দিন আহমদ চৌধুরী, প্রফেসর সৈয়দ ফজলুল্লাহ, মতিউর রহমান, প্রফেসর সৈয়দ মুজিবুর রহমান, ছয়ফুল আলম খাঁন, প্রফেসর সৈয়দ আব্দুর রহিম ও মোস্তফা কামাল প্রমুখ। আনন্দ ভ্রমনে গান, পুরুষ্কার বিতরণ ও আলোচনাসহ নানা কর্মসূচি ছিল।



মন্তব্য করুন