প্রবীন আইনজীবী মুজিবুর রহমান মুজিব এর বাসভবনে ব্যাতিক্রমী আনন্দঘন সামাজিক সন্ধ্যা

স্টাফ রিপোর্টার॥ ম্যাফল লীফ এলিমেন্টারি স্কুলের কৃতি ছাত্র, নর্দান ইন্সুরেন্স কোম্পানীর ভাইস প্রেসিডেন্ট মুহিবুর রহমান রুমি এবং সাউথইষ্ট ব্যাংক স্থানীয় শাখার প্রিন্সিপাল অফিসার জেনিফার রহমানের একমাত্র পুত্র মুমতাহিন তাওসিফ নাহিয়ান বাবু বার্ষিক পরীক্ষার ফলাফলে কৃতিত্ব অর্জন করেছে।
১৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় স্কুল ফাইন্যালে কৃতিত্বের সাথে সকল বিষয়ে বাবু এ-প্লাস নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। এ উপলক্ষে বাবুর নানা বর্ষীয়ান সাংবাদিক প্রবীন আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মুজিব এর বাসভবন রসুলপুর হাউসে একটি ব্যাতিক্রমী আনন্দঘন সামাজিক সন্ধ্যায় মতবিনিময় অনুষ্ঠিত হয়। মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় বাবুর সুস্বাস্থ্য দির্ঘায়ু এবং কল্যান কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী-প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট এডভোকেট রাধা পদ দেব সজল, প্রবীন সাংবাদিক পাতাকুড়ির দেশ সম্পাদক আলহাজ¦ সৈয়দ হুমায়েদ আলী শাহীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, এটি.এন বাংলার জেলা প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজ, পূবালী ব্যাংক এর ল’-অফিসার কলামিষ্ট মোঃ আবু তাহের এডভোকেট, লন্ডন প্রবাসী বিশিষ্ট সাংবাদিক মুশতাক আহমদ অপু, দৈনিক মানবজমিনের ষ্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ্দীন, দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক শেখ সিরাজুল ইসলাম প্রমুখ।
বক্তাগন সামাজিক অবক্ষয় প্রতিরোধে মেধার বিকাশ, মুক্ত বুদ্ধির চর্চার উপর গুরুত্ব আরোপ করতঃ আয়োজক-কে এই ব্যাতিক্রমী সামাজিক সন্ধ্যার আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। সবশেষে গজল ও সঙ্গীঁত পরিবেশন করেন মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক ও কন্ঠ শিল্পি ফেরদৌস আহমদ দুলাল।
এই ব্যাতিক্রমী শুভানুষ্ঠানে জেলা সদরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া ভূবনের বিশিষ্ট সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
কৃতিছাত্র মুমতাহিন তাওসিফ নাহিয়ান বাবু সকলের কাছে দোয়া ও শুভেচ্ছা কামনা করেছেন।



মন্তব্য করুন