মৌলভীবাজারে এ বছর জেএসসিতে পাশের হার ৮৯.৭৩ শতাংশ ও জেডিসিতে ৮৩.৩৭ শতাংশ

January 1, 2018,

আশরাফ আলী॥ এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট  (জেডিসি) পরীক্ষার ফলাফল শনিবার ৩০ ডিসেম্বর প্রকাশিত হয়েছে। এবার জেএসসি পরীক্ষায় মৌলভীবাজার জেলায় পাশের হার ৮৯.৭৩ শতাংশ ও জেডিসিতে পাশের হার ৮৩.৩৭ শতাংশ।

এবছর মৌলভীবাজার জেলা থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট  (জেএসসি) পরীক্ষায় মোট ২৮৬২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে উত্তীর্ণ হয় ২৫৬৮৩ জন। জুনিয়র দাখিল সার্টিফিকেট  (জেডিসি) পরীক্ষায় মোট ৪৪৬৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। তার মধ্যে উত্তীর্ণ হয় ৩৭২৫ জন। জেলায় জেএসসিতে জিপিএ-৫ মোট ১৫৩৫ টি ও জেডিসিতে জিপিএ-৫ এসেছে মোট ১৪টি।

মৌলভীবাজার জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলায় জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে মোট ৪৬৬৭ জন পরীক্ষার্থী। উত্তীর্ণ হয় ৪১৯৮ জন। জিপিএ-৫ পায় ৩০৯ জন। পাশের হার ৯০ শতাংশ। জেডিসি পরীক্ষায় অংশ গ্রহণ করে মোট ১০০৫ জন পরীক্ষার্থী। উত্তীর্ণ হয় ৭৯১ জন। জিপিএ-৫ পায় ৪ জন। পাশের হার ৭৮.৭১ শতাংশ। রাজনগর উপজেলায় জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে ৩০৫২ জন পরীক্ষার্থী। উত্তীর্ণ হয় ২৫০৮ জন। জিপিএ-৫ পায় ১১০ জন। পাশের হার ৮২.১৭ শতাংশ। জেডিসি পরীক্ষায় অংশ গ্রহণ করে মোট ৩৭৬ জন পরীক্ষার্থী। উত্তীর্ণ হয় ৩৫২ জন। জিপিএ-৫ পায় ২ জন। পাশের হার ৯৩.৬২ শতাংশ। কুলাউড়া উপজেলায় জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে মোট ৫৩৫৭ জন পরীক্ষার্থী। উত্তীর্ণ হয় ৪৯০৫ জন। জিপিএ-৫ পায় ২৮৮ জন। পাশের হার ৯১.৫২ শতাংশ। জেডিসি পরীক্ষায় অংশ গ্রহণ করে মোট ১০২৫ জন পরীক্ষার্থী। উত্তীর্ণ হয় ৮৩৫ জন। জিপিএ-৫ আসেনি একটিও। পাশের হার ৮১.৪৬ শতাংশ। বড়লেখা উপজেলায় জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে মোট ৪৩৩৫ জন পরীক্ষার্থী। উত্তীর্ণ হয় ৪০৪০ জন। জিপিএ-৫ পায় ১৭০ জন। পাশের হার ৯৩ শতাংশ। জেডিসি পরীক্ষায় অংশ গ্রহণ করে মোট ৭৭১ জন পরীক্ষার্থী। উত্তীর্ণ হয় ৬৫৫ জন। জিপিএ-৫ পায় ১ জন। জুড়ী উপজেলায় জেএসসি পারীক্ষায় অংশ গ্রহণ করে মোট ২২৭২ জন পরীক্ষার্থী। উত্তীর্ণ হয় ২২২২ জন। জিপিএ-৫ পায় ১২২ জন। পাশের হার ৯৭.৭৮ শতাংশ। জেডিসি পরীক্ষায় অংশ গ্রহণ করে মোট ৪৬০ জন পরীক্ষার্থী। উত্তীর্ণ হয় ৪০০ জন। জিপিএ-৫ পায় ৬ জন। পাশের হার ৮৬.৯৫ শতাংশ। কমলগঞ্জ উপজেলায় জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে মোট ৪২৩০ জন পরীক্ষার্থী। উত্তীর্ণ হয় ৩৮৩১ জন। জিপিএ-৫ পায় ৩০৮ জন। পাশের হার ৯০.৫৬ শতাংশ। জেডিসি পরীক্ষায় অংশ গ্রহণ করে মোট ৪৫৭ জন পরীক্ষার্থী। উত্তীর্ণ হয় ৩৮৯ জন। জিপিএ-৫ আসেনি একটিও। পাশের হার ৮৫.১২ শতাংশ। শ্রীমঙ্গল উপজেলায় জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে মোট ৪৭০৮ জন পরীক্ষার্থী। উত্তীর্ণ হয় ৩৯৭৯ জন। জিপিএ-৫ পায় ২২৮ জন। পাশের হার ৮৪.৫২ শতাংশ। জেডিসি পরীক্ষায় অংশ গ্রহণ করে মোট ৩৭৪ জন পরীক্ষার্থী। উত্তীর্ণ হয় ৩০৩ জন। জিপিএ-৫ পায় ১ জন। পাশের হার ৮১.০২ শতাংশ।

জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, বিগত বছরের চেয়ে এ বছর জেএসসিতে আশানুরুপ ফলাফল ভালো হয়েছে। তবে মাদরাসার ফলাফল একটু খারাপ হয়েছে। আরো ভালো ফলাফল যাতে হয় সে বিষয়ে আমরা উদ্যোগী হব।

 

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com