জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডাঃ সাখাওয়াত হাসান জীবন-এর উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান এর নেতৃত্বে ৩১ ডিসেম্বর রোববার দুপুের শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি শহরের চাঁদনীঘাট ব্রীজ থেকে শুরু হয়ে চৌমুহনা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শমসেরনগর রোডস্থ এসআইবিএল ব্যাংক এর সম্মুখে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মুহিতুর রহমান হেলাল এর পরিচালনায় ও জেলা বিএনপি’র সাধারন সম্পাদক জনাব মিজানুর রহমান (ভিপি মিজান) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা ও জেলা তাঁতীদলের আহবায়ক আব্দুর রকিব সাবু, জেলা বিএনপি নেতা সামছুল হক সামা, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ গৌছুল হোসেন,জেলা স্বে”ছাসেবকদলের আহবায়ক স্বাগত কিশোর দাস চৌধুরী,জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী মারুফ, সদর উপজেলা যুবদলের আহবায়ক শামীম আহমদ, জেলা স্বে”ছাসেবক দল নেতা আহমেদ আহাদ, জেলা জিয়া মঞ্চের আহবায়ক ও ইউ পি সদস্য মোনাহিম কবির, জেলা জিসাস এর সভাপতি মোঃ মিলাদ হোসেন সহ ছাত্রদল, যুবদল, স্বে”ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা ডাঃ সাখাওয়াত হোসেন জীবন-এর উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য জোর দাবী জানান।



মন্তব্য করুন