জেডিসি পরীক্ষায় জেলার শ্রেষ্ঠ মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা

স্টাফ রিপোর্টার: জেডিসি ও এবতেদায়ী পরীক্ষায় জেলার মধ্যে শ্রেষ্ট হয়েছে মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা। মাদ্রাসাটিতে এবার জেডিসিতে পাসের হার ৯৯ শতাংশ ও এবতেদায়ীতে শতভাগ। জেডিসিতে মোট ৫২জন শিক্ষার্থী উক্তীর্ণ হয়েছে।
মাদরাসাটি ২০০৬ সালে মৌলভীবাজার সদর উপজেলার শ্রীমঙ্গল রোডস্থ পুলিশ লাইন এলাকায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বোর্ড পরীক্ষায় সাফল্য অর্জন করে আসছে। এবছর জেডিসিতে সদর উপজেলায় মাদরাসাগুলোতে মোট ৪জন শিক্ষার্থী জিপি ৫ পেলে এর মধ্যে ৩জন শিক্ষার্থীই জামেয়ার। এপ্লাসের দিক থেকে এই প্রতিষ্ঠান মৌলভীবাজার জেলার মধ্যে শীর্ষস্থানে রয়েছে।
মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শেখ মোঃ আব্দুল হক বলেন, “এবছর মেধা স্থানের দিক থেকে মাদ্রাসা পর্যায়ে জেলায় জামেয়ার অবস্থান শীর্ষে উন্নিত হওয়ায় আমরা মহান রাব্বুল আলামীনের শুকুরিয়া আদায় করছি। সাথে সাথে সম্মানিত শিক্ষক, অভিভাবক, সুধীমহল ও ম্যানেজিং কমিটির সদস্যদের সার্বিক প্রচেষ্টা, সহযোগীতা ও পরামর্শের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি”।



মন্তব্য করুন