নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা শিক্ষার্থীরা

January 1, 2018,

ওমর ফারুক নাঈম॥ সারা দেশের ন্যায় মৌলভীবাজারেও চলছে নতুন বইয়ের উৎসব। প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে মৌলভীবাজার জেলায় ৪৮ লক্ষ ৪৩২ টি বই ঘ্রাণ ছড়াবে মৌলভীবাজারে। এ সকল বইয়ের ঘ্রাণ নাকে মেখে আনন্দে মেতে উঠেছে শিক্ষার্থীরা।

১ জানুয়ারী সোমবার সকাল থেকেই শুরু হয়েছে স্কুলে স্কুলে বই উৎসব।

প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মৌলভীবাজারে প্রাথমিকে বিতরণের জন্য সব মিলিয়ে বই ১৪ লক্ষ ১৯ হাজার ৮৮২ টি বই বিতরণ হবে। এর মধ্যে প্রথম শ্রেণীর বই রয়েছে ১ লাখ ৮৮ হাজার ৫৫০টি, দ্বিতীয় শ্রেণীর বই রয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৪টি, তৃতীয় শ্রেণীর বই রয়েছে ৩ লাখ ২ হাজার ৭৬৯টি, চতুর্থ শ্রেণীর বই রয়েছে ৩ লাখ ৩৫ হাজার ২৩২টি এবং পঞ্চম শ্রেণীর বই রয়েছে ৩ লাখ ৬২ হাজার ৯৪৬টি।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মৌলভীবাজারে মাধ্যমিক, ইবতেদায়ী, দাখিল, ভোকেশনাল ও ইংরেজি সংস্করণের মোট ৩৩ লক্ষ ৮০ হাজার ৫৫০ বই বিতরণ হবে। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে এসেছে ২৩ লাখ ৯৮ হাজার ২১৪টি বই। ইবতেদায়ি পর্যায়ে মৌলভীবাজারে এসেছে ২ লাখ ৩২ হাজার ৬৮৯টি বই। দাখিল পর্যায়ে এসেছে ৪ লাখ ৪৫ হাজার ২৩৬টি বই। এসএসসি ভোকেশনালের মৌলভীবাজারে এসেছে ৬ হাজার ৮০০টি বই। ইংরেজি সংস্করণের মৌলভীবাজারে এসেছে ২ হাজার ১৯৮টি বই।

জেলা শিক্ষা কর্মকর্তা এএসএম আব্দুল ওয়াদুদ জানান, এবার চাহিদামতো বইই পেয়েছি। যথা সময়ে সকল বিদ্যালয়ে বই পৌঁছে দেয়া হয়েছে। সকাল থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে বই উৎসক শুরু হয়েছে।

 

 

 

 

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com