জিরেনিয়াম স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার॥ জিরেনিয়াম স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ভাল ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
শনিবার ৩০ ডিসেম্বর সকালে শহরের জিরেনিয়াম স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আজিজ আহমদ কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন
অত্র স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ডাঃ মোয়জ্জেম হোসেন চৌধুরী ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী।
স্কুলের শিক্ষক জালাল আহমদ জনি সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স¦াগত বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ। অনুষ্ঠানে অতিথিবৃন্ধ ২০১৭ সালের বার্ষিক পরীক্ষায় উর্ত্তীর্ণ বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীদের ভাল ফলাফলের জন্য তাদের হাতে পুরষ্কার তোলে দেন।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন