মৌলভীবাজারে রাতের হঠাৎ বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা

আশরাফ আলী॥ আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন। মেঘাচ্ছন্ন আকাশ দেখে বুঝা যাচ্ছিল বৃষ্টি হতে পারে। সকালে কয়েক ফোটা বৃষ্টি পড়লেও বেলা বাড়তে বাড়তে আকাশের অবস্থা স্বাভাবিক হয়ে আসে। তবে শীতের প্রকোপ কিছুটা ছিল। তবে হঠাৎ করে রাত সাতটার দিকে বৃষ্টি পড়তে শুরু করে পুরোধমে। বৃষ্টি দেখে বুঝা যাচ্ছিল যে এটি শীতকাল নয়। বর্ষা সৃজনের কোন এক সময়। বৃষ্টি শুরু হওয়ায় মানুষজন বিভিন্ন ভবনের নিচে আসে ঝড় থেকে রক্ষা পেতে। আর এ হঠাৎ বৃষ্টির ফলে মৌলভীবাজারের জনজীবনে এসেছে স্থবিরতা।
শীতকালে বৃষ্টির সাথে সাথে হালকা বাতাস হওয়ায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। বৃষ্টির প্রভাবে জেঁকে বসেছে শীত। শীতের তীব্রতায় কিছুটা হলেও কাবু হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ। বিশেষ করে শিশু ও বয়স্করা সহ ছিন্নমূল মানুষগুলো পড়েছে বিপাকে। প্রয়োজন ছাড়া শহরে কেউ বসে নেই। সবাই বাসা-বাড়ির দিকে ছুটে চলেছেন।
বৃষ্টির কারণে মৌলভীবাজারে কনকনে শীত অনুভূত হচ্ছে। গাছপালা, লতা-পাতা ধূলোয় মলিন হয়ে পড়েছে। বৃষ্টি হওয়ায় ধূলো মলিন অবস্থা থেকে মুক্তি পেয়েছে গাছপালা, লতা-পাতা। আর শুকিয়ে যাওয়া রবিশস্য শরসেতে পানির পরশ পেয়েছে।



মন্তব্য করুন